
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ৩ টি আসনে বিজিবি’র টহল শুরু হয়েছে।জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। পাশাপাশি ভোটারগণ যেন নিরাপদে ভোট দিতে পারে এজন্য সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তাদের তৎপড়তা আরম্ভ করেছে।নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার ৫শ১২ টি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ১১ প্লাটন বিজিবি, ১২ প্লাটন সেনাবাহিনী,২০ জন এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৭ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট করছে।
জেলার ৩ টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনকে বেছে নিবে ১৩ লাখ ৪৩ হাজার ভোটার।
Related