বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে আওয়ামীলীগের  স্বতন্ত্র প্রার্থীর  পথ সভায় নারীদের উপচে পড়া ভিড়

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর অশেষ রহমতে  ও আপনাদের দোয়ায় ও ভোটে নির্বাচিত হতে পারলে সোনামসজিদ হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চার লেন রাস্তা নির্মান, আম চাষীদের আমের নায্য মূল্যে পেতে জুস তৈরীর কারখানা নির্মান ও সরকারী ভাবে আমক্রয় কেন্দ্র স্থাপন, গরীব-দু:স্থদের জন্য শতভাগ ভাতার ব্যবস্থা, দূর্ঘটনায় কবলিত পঙ্গুদের চিকিৎসার জন্য কানসাটে পঙ্গু হাসপাতাল নির্মান ও বেকার সমস্যার সমাধানে চাকুরীর ব্যবস্থা করবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা   ও শিবগঞ্জ পৌরসভার নির্বাচন কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল মাঠে, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ  নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় আওয়ামীলীগ সমর্থিত  ট্রাক প্রতিকের  স্বতন্ত্র প্রার্থী  ও  জেলা আওয়ামীলীগের সহসভাপতি  সৈয়দ নজরুল ইসলাম আরো বলেন আজকের এ পথ সভায় নারী পুরুষদের উপস্থিতি প্রমান করে দিয়েছে যে শিবগঞ্জ উপজেলার সাবেক আমলা আমাদের বিরুদ্ধে অপপ্রচার বা গুজব চালিয়ে লাভ করতে পারবেন না।

তিনি আরো বলেন যদি আমি নির্বাচিত হতে পারি  তবে আপনাদের সাথে থেকে আওয়ামীলীগের পতাকা তলে  থেকে আজীবন আপনাদের সেবা করে যাবো । তারা আমাদের বহিস্কারের হুমকী দিচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি   দলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদেদের   ইঙ্গিতেই নির্বাচন করছি। দলের সিদ্ধান্তের বাইরে যায়নি।    এ সময়  বক্তব্য রাখেন  ২০১৩-১৪ সালে জামায়াত বিএনপির হাতে নির্যাতিত ও  মহিলা অওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম, শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল  ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ  ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুটু, চাঁপাইনবাবঞ্জ জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য  সাহিদা বেগম রেখা, মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারওয়ার জাহান শেরফান,দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একে এম আজমুল হক বাদশাহ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এম এ আওয়াল গণি জোহা সহ  সকল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ও বর্তমান  সভাপতি/সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। উল্লেখ্য যে  এটি পথসভা হলেও  ১৫টি ইউনিয়নও একটি পৌরসভার নারী পুরুষের অতিরিক্ত উপস্থিতে জন সমদ্রে রুপ নেয়। পথ সভায়  উল্লেখ্য যে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশী ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা