বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৮ মাসের অসহায় শিশুটির পাশে উপজেলা সমাজসেবা অফিস 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ৮ মাসের জন্ম থেকে ঠোঁট ও তালুকাটা অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা। রোববার দুপুরে সমাজসেবা কার্যালয়ে অসহায় শিশুটির জন্য দুই কোটা, একটি ফিডার এবং শিশুটি ঠোঁট ও তালু কাটা চিকিৎসার জন্য যাবতীয় চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অসহায় শিশু উপজেলা দুর্লভপুর  ইউনিয়নের পুরান ১২ রশিয়া গ্রামের শাকিল আহমেদ ও সোনা খাতুনের ৮মাসের ছেলে সুভসাদ। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, অসহায় শিশুটির মা সোনা খাতুনের সাথে শাকিলের ৬ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান হয। প্রথম সন্তানটি ৩ বছরে মেয়ে ও দ্বিতীয় সন্তান ৮ মাসের সুভসাদ। কিন্তু স্বামী মাদকাসক্ত হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে তার স্বামী জেলখানায় রয়েছে। এছাড়া শিশুটির মা সোনা খাতুন মানসিক রোগে আক্রান্ত।
এমতাবস্থায় শিশুটির খাবারের জন্য শিশুর মা ও শিশুর নানী ভিক্ষাবৃত্তি করে শিশুটিকে প্যাকেট জাতীয় দুধ ক্রয় করে পান করাচ্ছেন। দারিদ্রতার কারণে শিশুটির ঠোট ও তালুকাটা চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ সেনারুল ইসলাম জানতে পারায়, সমাজসেবা অধিদফতর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় আনা হয়।
 তাৎক্ষণিক শিশুটিকে খাবারের জন্য দুই কোটা দুধ ও একটি ফিডার প্রদান করা হয এবং শিশুর ঠোট ও তালুকাটা অপারেশন কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা