বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিশুর শরীর ঝলসে দিল নৌকার সমর্থকরা

নাদিম হোসেন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে লালচান আলী নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মরদানা এলাকায়।পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু পৌর এলাকার মরদানা গ্রামের মো.সুমন আলীর ছেলে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলী অভিযোগ করে জানান,শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি ভুল করে বাড়ীর পাশে নৌকার অফিসে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে। এতে মারাত্বক আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন,একজন শিশু যে কোন প্রার্থীর প্রচার অফিসে যেতেই পারে। সে তো কোন দল বোঝেনা। তারপরেও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে। শিশুটি এখন মৃত্যুর মুখে রয়েছে। ঘটনাটির সুষ্ট  বিচার দাবি করেন তিনি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির বলেন,শিশুটির অবস্থা আশঙ্কাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি পরিমান পুড়েছে তার পরিমান জানাতে পারেন নি তিনি।
এ বিষয়ে বক্তব্যজোনতে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধীকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন,শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা