বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

একটি গ্রুপ নির্বাচনে আসছে না বলে ভয় পাবার কিছু নেই- বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর বলেছেন, দ্বাদম সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইন শৃক্সখলা পরিস্থিত স্বাভাবিক রাখতে আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হবে। সরকার দলীয় কিংবা বিরোধী দল হোক, কারো পক্ষ নিয়ে কাজ করা যাবে না। ভোটগ্রহণে সকল কর্মকর্তাকে নিরপেক্ষ আচরণ করতে হবে। একটি গ্রুপ নির্বাচনে আসছে না। নির্বাচনের দিন বিরোধী দলের সহিংসতা বেশি হতে পারে। তাই বলে এ নিয়ে ভয় পাবার কিছু নেই। সরকারের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি, আপনি কেউ জালের বাইরে নয়। নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হতে পারে। আবার আওয়ামী লীগের প্রার্থী বা অন্য যেকোন প্রার্থী হোক না কেন, কোন কিছুতেই আমরা কান দিব না। আপনারা দিনে এমন কিছু করবেন না, যেন রাতে ঘুম হারাম হয়। আর রাতে এমন কিছু করবেন না, যেন দিনে মুখ লুকাতে হয়।
মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসারকে অবহিত না করে সাংবাদিক গোপন কক্ষ ছাড়া ভোট কেন্দ্রের সব নজরদারি করতে পাবরেন কিন্তু ভোটারদের অসুবিধা হয় এমন কোন লাইভ নিউজ করতে পারবেন না।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সঞ্চালনায় এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষণে ১৭৪ জন প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেয়।
নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ, র‌্যাব, আমর্স, গোয়েন্দা, ম্যাজিষ্ট্রেট, আনসার-ভিডিপি বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা