বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

প্রচার সামগ্রী না সরানোয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন আওয়ামী লীগ নেতাকে তলব

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ প্রচার সামগ্রী সরিয়ে না নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন আওয়ামী লীগ নেতাকে তলব করেছে জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম. সাওয়ার জাহান লিখিতভাবে তলব করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের তিন নেতা হলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য জিল্লার রহমান, শিবগাঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক ও আওয়ামী লীগ নেতা বেনাউল ইসলাম।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়েছে- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকায় ওই তিন আওয়ামী লীগ নেতার প্ল্যাকার্ড টাঙানো রয়েছে। প্ল্যাকার্ডে নিজের ছবির পাশাপাশি নৌকা প্রতীকের ছবি দিয়ে ভোট প্রার্থনা করা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে চিঠিতে। ২৫ ডিসেম্বর বেলা ৩ টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে ওই তিন আওয়ামী লীগ নেতাকে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা