বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র সবচেয়ে বড় অস্ত্র চালান উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান। এ-সময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস। সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার ২০ ডিসেম্বর রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্তের উনিশবিঘী’র একটি আমবাগানে। চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে অত্র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে সোনামসজিদ কয়লা বাড়ী বিজিবি’র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশীকালে একজন মহিলা যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৬রাউন্ড গুলি পাওয়া যায়। উক্ত মহিলা যাত্রী শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবির এর মেয়ে রুমি বেগম (৩০) কে আটক করা হয়। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়। প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১১ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামি সহ দেশি-বিদেশি ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা