বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন শিবগঞ্জের সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার নির্বাচন কমিশনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের একটি তালিকা দিতে হয়। ওই ভোটারদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের নাম-পরিচয় ও স্বাক্ষর যাচাই করতে গিয়ে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয় বলে বাছাইকালে জানানো হয়।
গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।
এদিকে মনোনয়ন বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে সৈয়দ নজরুল ইসলাম নির্বাচন কমিশনে আপিল করেন। রবিবার আপিলের শুনানির পর তার প্রার্থিতা ফিরে পান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম বলেন- চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। তাদের মধ্যে আজ রবিবার ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের আপিলের শুনানি হয়। শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে এনপিপির প্রার্থী মো. নাহিদ আহমেদের আপিল শুনানি ১৩ ডিসেম্বর এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ মানিকের আপিলের ওপর শুনানি হবে ১৪ ডিসেম্বর।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সৈয়দ নজরুল ইসলাম সম্প্রতি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা