বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব ৫ এর একটি দল। আটককৃত তরিকুল উপজেলার মনাকাষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। ৫ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল বানানোর কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুলকে আটক করা হয় বলে জানান র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল। বুধবার সকালে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে র্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান চালায়। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যাব। জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে এবং উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা