স্টাফ রিপোর্টার সোহরাব আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো:ছাইদুল হাসান পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে জনাব মো: বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে এসআই (নি:) আসগর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়। আসামি ০১) মোঃ দুরুল (৩৬) পিতা- মোঃ নাইমুল ইসলাম @ চিনতু সাং নয়া লাভাঙ্গা থানা- শিবগঞ্জ ০২) মোঃ আল আমিন (২৫) পিতা- মোঃ আঃ রহিম সাং চুনাখালি ফকিরপাড়া থানা-সদর মডেল জেলা – চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ২১/১১/২৩ তারিখ রাত্রী ২২: ০০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬০ ( ষাট) বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহারিত একটি মটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন সহ আটক করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।