বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

অবরোধে মধ্যেও সোনামসজিদ বন্দর থেকে ২২৬টি পণ্যবাহী ট্রাক পারাপার

মোঃ রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও আটককৃত বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবরোধে মধ্যেও বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১১৮টি পিঁয়াজবাহী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী ১০৮ ট্রাকের ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত পৌঁছে দেয় এবং সেখান থেকে আবার জেলা প্রশাসনে হস্তক্ষেপে রাজশাহী পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে প্রশাসনের হস্তক্ষেপে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকগুলি যাবে। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের নেতৃত্বে সকাল সাড়ে আট টা থেকে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনী সদস্যদের গার্ডের মাধ্যমে এসময় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ পানামা পোর্ট লিংক থেকে ছেড়ে যায়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান গত বুধবার ও আজ বৃহস্পতিবার দুই ৩৬০টি পণ্যবাহী ট্রাক ছাড় করা হয়েছে এবং প্রতিদিনই এভাবে পণ্যবাহী ট্রাক ছেড়ে যাবে।বৃহস্পতিবার অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সবধরনের যানচলাচল স্বাভাবিক ছিল। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনেও শিবগঞ্জের জীবন-জীবীকার মান স্বাভাবিক ছিল। অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারী ও জনগণের জানমালের রক্ষার্থে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা