বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রীর আকুতি

মোহাঃ ইমরান আলী, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
আমি বড়ই অসহায়, আমাকে সাহায্য করার কেউ নাই। আমার ভিটামাটি যা ছিল, তাও শেষ। দীর্ঘ ৪ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে দিন কাটাচ্ছি। আমার স্বামীকে বাঁচাতে চাই। অর্থাভাবে আমার স্বামীর ভালো চিকিৎসা করাতে পারছি না। চেয়ারম্যান-মেম্বারদের বলেও কোন সাহার্য পাইনি। এমনকি সমাজসেবা অফিসে আবেদন করেও আবেদন বাতিল করে দিয়েছে। একদিকে অসুস্থ স্বামীর চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচ, আমি আর চলতে পারছি না। আমি সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের একটু সাহায্য পেলে আমি আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে পারবো। এমন-ই ভাবে কান্না জড়িতে কন্ঠে কথাগুলো বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কান্তিনগর গ্রামের অসুস্থ আব্দুল লতিবের স্ত্রী রমিশা বেগম। তাঁর কান্নায় যেনো আকাশ-বাতার ভারি হয়ে উঠেছে।
তাঁর এমন আকুতি দেখে এই প্রতিবেদকের চোখেও জল চলে আসে।
অসুস্থ আব্দুল লতিবের স্ত্রী রমিশা বেগম আরো জানান, প্রায় ৪ বছর আগে তাঁর স্বামী দাঁতের রোগে ভূগছিলেন। সে সময় দাঁতের এক চিকিৎসকের কাছে গেলে ওই চিকিৎসক ভুল চিকিৎসার কারণে দাঁতে ইনফেকশন হয়ে যায়। ধীরে ধীরে ডান গাল ফুটো করে ক্যান্সারে রূপ নেয়। দীর্ঘদিন ধরে চিকিৎসার করেও তাঁর ক্যান্সার ভালো হয়নি। তাঁর চিকিৎসার করতে গিয়ে আমার ভিটেমাটি ও অর্জিত অর্থ সব শেষ। এখন স্বামীকে নিয়ে সহায়ত্ব হয়ে পড়ে আছি। স্বামীকে বাঁচাতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য আমার কাছে কোন টাকা নেই। বিধায়, বাধ্য হয়ে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে দেশ-বিদেশ সকল বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যেও জন্য অনুরোধ করছি। আমার সাথে ০১৭৭৯ ৬১৭০৯৩ (অসুস্থ লতিবের স্ত্রী রমিশা) এই নম্বরে যোগাযোগ করে সাহায্য পাঠানো জন্য অনুরোধ করছি।
এব্যাপারে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী মিঞা বলেন, আমার ইউনিয়নে এমন একটি ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, আমার জানা ছিলো না। আপনাদের মাধ্যমে জানলাম। আমার সাধ্যমত তাঁকে সাহায্য করবো। পাশাপাশি আমিও সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করছি আপনারা এই অসহায় অসুস্থ ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা