বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলা অনুষ্ঠিত।

 শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় গাদ্দি খেলার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। (২৮ অক্টোবর) শনিবার বিকালে মোবারকপুর নামোটিকরী গ্রামের লাল মোহাম্মদ সরদারের আম বাগান চত্বরে নামোটিকরি যুব সংঘের আয়োজনে মেহেদী হাসান জুয়েল ও শামীম সোহানের সঞ্চালনায় যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরশিদুল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী, মোবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খাইরুল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নামোটিকোরী গাদ্দি দল গ্রাম বনাম গোঁয়াবাড়ি চাঁদপুর গাদ্দি দল। ফাইনাল খেলায় ৩-০ গোলের ব্যবধানে নামোটিকোরী গাদ্দি দল জয়লাভ করে। এসময় গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী গাদ্দি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী গাদ্দি খেলা। উল্লেখ্য, স্থানভেদে খেলাটির অন্য নাম থাকলেও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গাদ্দি নামে পরিচিত। অবশ্য অনেক জায়গায় বর্দন/বাদল নামেও পরিচিত।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা