বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সোনামসজিদ স্থলবন্দর দূর্গাপূজা উপলক্ষে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৫ দিনের জন্য বন্ধ থাকবে। শনিবার (২১ অক্টোবর) ২০২৩ ইং থেকে আগামী বুধবার (২৫ শে অক্টোবর) ২০২৩ইং পর্যন্ত এ বন্দরের সকল ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মামুন আর রশিদ জানান, শারlদীয় দূর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ২১ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলু হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা