চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল কালাম আজাদ (৪৮),২। মোঃ সাবুদ কালাম (৪০), নামে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তিদ্বয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন, ডিহিপাড়া গ্রামের আরশাদ আলীর ছেলে, আবুল কালাম(৪৮), মহিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে সাবুদ কালাম (৪০)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প ১৮ তারিখ বুধবার সকাল ৮ ঘটিকায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, ১৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল কালাম আজাদ (৪৮),
পিতা-আলহাজ্ব আরশাদ আলী, মাতা-মোছাঃ মাবিয়া বেগম, সাং-বেহুলা (ডিহিপাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ২। মোঃ সাবুদ কালাম (৪০), পিতা-মৃত আনসার আলী, মাতা-মোছাঃ ওমেনুর বেগম, স্থায়ী সাং-ধোবড়া বাজার, থানা-শিবগঞ্জ, এপি সাং-মহিপুর বটতলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ফেন্সিডিল-১১৮ বোতল, মোটর সাইকেল-০১টি, নগদ-৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা সহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দির্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল এর গতি রোধ করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে বহনকৃত একটি ট্রাভেল ব্যাগে ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি আবুল কালাম আজাদ ঔষধের ব্যবসায়ী। ফার্মেসী ব্যবসার আড়ালে ঔষধের দোকানে সাবুদ কালাম এর সহায়তায় গোপনে ফেনসিডিল বিক্রি করে। গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।