বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে। পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল। এ সময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান মারা যান। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা