চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিদিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়্ ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থ্যতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ১৬ অক্টোবর ২০২৩ ইং সোমবার বিকেলে মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। । দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মহাজনের সভাপতিত্ত্বে, দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিঞা।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান (সেন্টু) শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান শ্যামপুর ইউনিয়ন), শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুকুল, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা-ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন।
এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।