বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ।

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবগঞ্জের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, একাডেমি সুপারভাইজার মুরশিদুল আলম, পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক হোসেন, সহকারী প্রোগ্রামার আসিফ আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রত্যেক মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দুই হাত ধৌত করে নিতে হতে। যাতে করে কোনো প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা