বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইনবাবগঞ্জের শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় শ্রীমতি টপি রানী (২৫) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগী গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের লিটন হালদারের স্ত্রী ও কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বীরেন কর্মকারের মেয়ে। বুধবার বিকেল পৌণে ৪টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত পরিবারের অভিযোগ, টপি রানীর প্রসব বেদনা হলে দুপুর ২টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে রোগীর অস্ত্রোপচার শুরু করেন ডা. দেলওয়ার হোসেন। এ সময় জন্মলাভ করে এক নবজাতক। পরে রোগীর অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পথিমধ্যে ওই রোগীর মৃত্যু হয়। নিহতের স্বামী লিটন হালদারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এরই দায় ডা. দেলওয়ার হোসেন ও ক্লিনিক কর্তৃপক্ষকে নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে ডা. দেলওয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা