বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিবগঞ্জ পৌরসভা

নাদিম হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা।
শুক্রবার দুপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমূখ।
সম্মাননা স্মারক পাবার পর এক প্রতিক্রিয়ায় মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আমার এ সফলতা শিবগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করলাম।
আমার নির্বাচনের সময় ঘোষণা ছিলো, আমি মেয়র নির্বাচিত হলে প্রত্যেক নাগরিকই হবেন একেক জন মেয়র। আমি নির্বাচিত হয়ে সে কথা স্বরণে রেখে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে মেয়রের কক্ষ সকলের জন্য উন্মুক্ত করেছি।
পৌরবাসীর সকল বিপদে-আপদে পাশে থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এর আগে গত বছর জেলায় শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছিলেন সৈয়দ মনিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছিল শিবগঞ্জ পৌরসভা।
উল্লেখ্য, সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার ৩০ বছরের ইতিহাসে সর্বপ্রথম আওয়ামী লীগ সমর্থিত মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৭৭৭২৫২৫৭৫

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা।
শুক্রবার দুপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমূখ।
সম্মাননা স্মারক পাবার পর এক প্রতিক্রিয়ায় মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আমার এ সফলতা শিবগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করলাম।
আমার নির্বাচনের সময় ঘোষণা ছিলো, আমি মেয়র নির্বাচিত হলে প্রত্যেক নাগরিকই হবেন একেক জন মেয়র। আমি নির্বাচিত হয়ে সে কথা স্বরণে রেখে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে মেয়রের কক্ষ সকলের জন্য উন্মুক্ত করেছি।
পৌরবাসীর সকল বিপদে-আপদে পাশে থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এর আগে গত বছর জেলায় শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছিলেন সৈয়দ মনিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছিল শিবগঞ্জ পৌরসভা।
উল্লেখ্য, সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার ৩০ বছরের ইতিহাসে সর্বপ্রথম আওয়ামী লীগ সমর্থিত মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা