বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ছিনতাইকারীর মূল হোতাসহ দুই জন আটক 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে থানা  এলাকা থেকে ০১ টি মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায়  ছিনতাইকারী চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গত  (৩০ সেপ্টেম্বর)  রাত্রী ০৮.৩০ মিনিটে  শিবগঞ্জ থানাধীন শ্যামপুর চামা বাজার হইতে  দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ০১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন  ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারীদের  বিরুদ্ধে শিবগঞ্জ থানার  মামলা রুজু হয়।
ছিনতাই এর ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার  পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে  গ্রেফতার করে।
রবিবার রতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ থানার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের  জুয়েল আলীর ছেলে  আজিজুল হক (২২) দুই জন কে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ  হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।
বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা