বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপ্তত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু, এসএ টেলিভিশনের আহসান হাবিব, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের মনোয়ার হোসেন জুয়েল, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলু এবং এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শহিদুল হুদা অলক। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিটি সঞ্চলনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহরুল ইসলাম। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানসাইনের বানিজ্যিক প্রধান আবু তাহের খোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা প্রমূখ।

এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপ্তত্তা আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, দৈনিক যুগান্তরে প্রকাশিত মামুনের সংবাদটি ছিল বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেসকাউন্সিলে অভিযোগ করতে পারতেন। অথচ তিনি তা না করে ডিজিটাল নিরাপত্তার মত কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় ঠাঁকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম দায়েরকৃত মামলায় নিজে বাদি হননি। এই সংবাদের সাথে সম্পর্কহীন ব্যক্তিকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এতে বোঝা যায় এধরণের মামলা হয়রানি ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা