বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের রাস্তা মেরামতকারী ভ্যানচালক মিস্টারের এলজিইডিতে চাকুরী !

শিবগঞ্জ প্রতিনিধি:

মিস্টার আলী ! পেশায় ভ্যানচালক। তবে তার ‘নেশা’ এলাকার রাস্তাঘাটে খানাখন্দ দেখলেই সংস্কার করা। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে স্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যান চালক মিস্টার আলীকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। সেই মিস্টার আলীকে এবার কাজ দিয়েছে এলজিইডি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, মিস্টার আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর ভ্যান চালক মিস্টার আলী বলেন, ‘এটা হ্যামার জন্য সুখবর, বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দিবে স্যারেরা, সেটা করব, এখন শিবগঞ্জে দিবে, কি নবাবগঞ্জে দিবে জানি না। তবে যেখানে দিবে, যেখানে যে কাজে পাঠাবে, সেটাই করব।’ মিস্টার আলী বলেন, ‘হ্যামি তো ম্যালাদিন থ্যাইকা রাস্তা ভাল করি, পেপারে তুল্যা ধরাতে স্যারদের চোখে পড়্যাছে, তাই কাজটা দিলো,আপনারদের উপর খুব খুশি হয়্যাছি।’

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, জানান, মিস্টার আলীকে নিয়ে সংবাদটি দেখে একজন ভ্যান চালকের রাস্তা স্ব উদ্যোগে রাস্তা খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে আমরা তার সম্পর্কে আরো খোঁজ খবর নেই। এরপর আমাদের গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএস (লেবার কনট্রান্টিং সোসাইটি) এর সুপারভাইজার হিসাবে মিস্টার আলীকে নিয়োগ দেয়া হয়। আমাদের গ্রামীণ রাস্তা সংস্কারের যে কাজ হয়, গ্রামের হতদরিদ্র নারীরা মাটি উঠানোর যে কাজগুলো করে থাকেন। সেই কাজগুলোই দেখাশুনা করবেন মিন্টার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা