বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ট্রলি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার,সোহরাব আহমেদ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গাজীপুর বারিকবাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত (৩৩)।বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রলি চৌডালার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই খলেশ বেগম ও ততন ভকত নিহত হন। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে চালক ট্রলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা