বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ আব্দুর রকিব 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রকিব জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ -এ শিবগঞ্জ উপজেলার গন্ডি পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়ে সাফল্য অর্জন করেছেন।তিনি তার একান্ত নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন এবং জেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ১৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন।শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো এবং সেই সাথে বিভাগীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়।
জেলা পর্যায়ে শেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মোঃ আব্দুর রকিব বলেন, এ সাফল্য আমার একার না, এ সাফল্য আমার পরিবারের, এ সফলতা ছত্রাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের সকলের প্রতি, শিবগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলার নিয়োগ কমিটির প্রতি এবং জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও পরীক্ষা যাচাই-বাছাই কমিটি সহ শুভাকাক্ষীদের প্রতি।
তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মেরিনা খাতুন সহ বিদ্যালয় কমিটির সদস্যদের প্রতি।মোঃ আব্দুর রকিব  ২০১৭ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান ও সহকারি মিলিয়ে ), ২০২১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ সহকারি শিক্ষক উপজেলা পর্যায়ে মনোনীত  হয়েছিলেন ।
করোনা কালীন সময়ে অনলাইনে ১০৫ টি ক্লাস পরিচালনা করেন। তিনি নিজ উদ্যোগে ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করেন।যাদের অনুপ্রেরণায় তার এই অর্জন আগামীতে সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা