বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে  উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে শিবগঞ্জ  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত

এসময়  বক্তব্য রাখেন শিবগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ইউ পি চেয়ারম্যানগণনও

সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

 জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন কর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা