বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)  সকালে ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ মনিমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা,  ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ এমরান হোসেন,মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মোঃ আব্দুল মান্নানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা এবং আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের
নেতা কর্মিরা।

ফেরদৌস মহল নারীদের শিক্ষার  জন্য  নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন এবং নারীদের শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে ।

অনুষ্ঠানে শেষে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করে রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা