বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু,স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জানিবুল ইসলাম জোসির উপস্থাপনায় শিবগঞ্জ গার্লস স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভয় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার ।

বক্তব্য শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা