বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সবজির ব্যাগে ১কেজি ৬শ গ্রাম হেরোইনসহ আটক-১ মাদকব্যবসায়ী

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী জেলার গোদাগাড়ী থানা থেকে ইমরান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি নাটোর জেলার সদর থানাধীন রামাইগাছী গ্রামের  মৃত আব্দুর রাজ্জাক ছেলে ইমরান আলী(৩৩)। র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার দুপুর ২.ঘটিকা সময় এক প্রেসবিজ্ঞপিতে জানান যে,

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৯ আগস্ট ২০২৩ ইং তারিখ ২১:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় (বাসস্ট্যান্ড সংলগ্ন) জনৈক মোঃ তৈমুর রহমান এর মিষ্টির দোকানের সামনে গোদাগাড়ী থেকে রাজশাহী গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-০১ কেজি ৬০০ গ্রাম সহ আসামী ১। মোঃ ইমরান আলী (৩৩), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-রামাইগাছী, থানা-নাটোর সদর জেলা-নাটোরকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে কাজ করে। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তার হেফাজতে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ০১ কেজি হিরোইন আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টে আরো ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উল্লেখ্য উক্ত আসামীর নামে পূর্বের আরো ০৩টি মাদক  মামলা রয়েছে।

 

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা