বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শেখ হাসিনার সরকার  উন্নয়নের সরকার- আওয়ামী লীগ নেতা নাজমুল  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  উঠান বৈঠক করেছেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১( শিবগঞ্জ)  আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ  নাজমুল হক।
রবিরার  বিকালে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আড়গাড়া হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের আয়োজনে এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতু, বঙ্গবন্ধু ট্যানেল সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে  ধরে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  এ কে এম আজমুল হক বাদশা,সাধারণ সম্পাদক  আবু জাফর লালান , আওয়ামী লীগ নেতা  আমিনুল ইসলাম লালু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ,সাবেক মেম্বার খাইরুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা শফিউর রহমান টানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মোহাম্মদ নাজমুল হক বলেন, শেখ হাসিনার সরকার  উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান, তিনি আরও বলেন , আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা