পুখুরিয়া মহিলা কলেজে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল
আপডেট সময় :
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
/
২৬৩
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোক সভা, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পুখুরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।পুখুরিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাঃ গোলাম কিবরিয়া,,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও কমান্ডার একরামুল হক এবং জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম পরিচালক ডাঃ তরিৎ কুমার সাহাসহ অন্যরা। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।