বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও
পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতসহ সর্বস্তরের মানুষ। এর আগে
নিবাসী শিশুদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের
হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ
মিলনায়তনে আলোচনার সভা, স্মৃতিচারণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
অনুষ্ঠানে মিলিত হয়। পরে সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা
পরিষদ চত্বরে ৩ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। এ সময় উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম,
ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি)
জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা
কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে
সুমাইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,
একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, সহকারী উপজেলা শিক্ষা
কর্মকর্তা রফিকুল ইসলাম, এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন
কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা