বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
 বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরা‌জ্য ও অপতৎপরতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও   সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও  এর অঙ্গ  সহযোগী সংগঠন ।
রবিবার বিকালে ডাক বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুলের সামনের রাস্তায়  সমাবেশে মিলিত হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ  নজরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান , শিবগঞ্জ  পৌর মেয়র সৈয়দ  মনিরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  তৌহিদুল  আলম টিয়াসহ  যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা  উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা