বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে চাঁদাবাজীকালে পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার পুলিশের এ এস আই পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা বিকাশ দোকানে চাঁদাবাজীকালে এক ভূয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে সেরাজুল ইসলাম।

শিবগঞ্জ থানার এস.আই ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাস স্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস এর কাউন্টারে অবস্থিত বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এ এস আই হারুন পরিচয় দেয় । এ সময় তিনি বিকাশ এজেন্ট কে দশ হাজার টাকা নগদ দিয়ে আরো ৫০ হাজার টাকা দাবি করেন এবং একটি মোবাইল ফোন নম্বর তাকে দিয়ে ওই নম্বরে ৫০ হাজার টাকা বিকাশ করার জন্য নির্দেশ দেন।

এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই ইসলাম, পুলিশের ভুয়া ওই এ এস আই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, এ ঘটনাই থানায় ভুয়া পুলিশ সেরাজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা