বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম ও সম্পাদক জাফরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম এবং সাধারণ সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক মোঃ জাফরুল আলম নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব ভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের আলমগীর কবির কামাল এর সভাপতিত্বে এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজ (দৈনিক নবরাজ), সহ-সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন (এশিয়ান টিভি) ও কোষাধ্যক্ষ মোহাঃ হারুন-অর-রশিদ (দৈনিক প্রভাত বেলা স্টাফ রিপোর্টার ও দি ডেইলি ট্রাইবুন্যাল জেলা প্রতিনিধি )। এদিকে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী সভাপতি দৈনিক খবরের জেলা প্রতিনিধি আলমগীর কবির কামাল, বিদায়ী সাধারণ সম্পাদক দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু এবং সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ। আগামী ৮ জুলাই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা