চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চাঞ্চল্যকর নবম শ্রেণির ছাত্র শিহাব হত্যা মামলার তিন আসামী আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প । আটককৃত ব্যক্তিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুরপুর ভান্ডার গ্রামের ১। মোঃ বাবু (২১), পিতা-মোঃ খাইরুল ইসলাম, ২। মোঃ আকাশ (২৬), পিতা-মোঃ ফজলুর রহমান, ৩। মোঃ রুবেল আলী (২৬), পিতা-মৃত মানিক, মাতা-মোসাঃ হাওয়া বেগম,
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জুন ২০২৩ ইং তারিখ ০০:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে থেকে সাইকেল ওভারটেকিং এর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর শিবগঞ্জের নবম শ্রেণীর ছাত্র শিহাব হত্যা কান্ডের নৃশংস ঘটনায় এজাহারভূক্ত ০৩ জন পলাতক আসামী ১। মোঃ বাবু (২১), পিতা-মোঃ খাইরুল ইসলাম, ২। মোঃ আকাশ (২৬), পিতা-মোঃ ফজলুর রহমান, ৩। মোঃ রুবেল আলী (২৬), পিতা-মৃত মানিক, মাতা-মোসাঃ হাওয়া বেগম, সর্ব সাং-শেরপুর ভান্ডার, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করেছে।
গত ০৭ জুন ২০২৩ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্ক জেরে সিহাব আলী (১৭) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামিরা সকলে গা ঢাকা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিহতের আত্মীয়-স্বজন এবং সহপাঠীরা মানববন্ধন করে।
ঘটনার দিন থেকেই এ মামলা নিয়ে ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ১০ দিন তদন্তের পর হত্যা কান্ডের সাথে জড়িত আসামীরা এলাকা থেকে ঢাকায় পলায়ন সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উক্ত মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করার সময় আটক করা হয়। এজাহার ভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।