বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার শ্যামপুর ইউনিয়নে আজগবি গ্রামে গতকাল  শুক্রবার দুপুরে  রান্নাঘরের লাগা আগুনে  তিনটি পরিবারের দশটি ঘরে আগুনে পুড়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়। ঘটনা জানতে পেরে সাথে সাথে শ্যামপুর চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন এবং সহায়তা প্রদান করেন।
 শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার মৃত মেহের আলীর ছেলে মজলু আলী,মোহাম্মদ মজলু আলীর ছেলে আনিসুর রহমান ,ও হেলাল উদ্দিন তিন টি পরিবারের মাঝে  নগদ অর্থ, খাদ্য সামগ্রী চাল,ডাল,আটা,পেঁয়াজ, আলু,লবণ,তেল ও প্রয়োজনীয় মশলা সামগ্রী প্রদান করেন।
 এ সময় ক্ষতিগ্রস্ত মজলু আলী জানান, আগুন লাগিয়ে আমার পরিবারের সব সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে  আমার পরনের কাপড় ছাড়া অন্য কিছু নাই। ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয়কে তিনি খবর পাওয়ার সাথে সাথে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাবার সামগ্রী আমাদের মাঝে দিয়েছেন । এবং চেয়ারম্যান সাহেব আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে । তবে চেয়ারম্যান সাহেব  নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করে এবং পরিবারটিকে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেছে । আশা করি পরিবারটির পাশে সকলে থাকবে।
 ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামান্য কিছু অর্থ ও খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শে নগদ অর্থ  ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এ পরিবারটির জন্য আরো সহযোগিতা করা হবে।
সময় উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ছয় নাম্বার ওয়ার্ডের  ইউপি সদস্য সানাউল্লাহ সানু, পর্ব শ্যামপুর মাদ্রাসার  সহকারী শিক্ষক দুরুল হোদাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা