বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ৭১ টিভির জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার  সংবাদ সংগ্রাহক ও বাংলা নিউজের জামালপুর জেলা গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকন্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে ডাকবাংলোর সামনে শিবগঞ্জ উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এসএ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবীব।
দৈনিক মানব জমিনের শিবগঞ্জ প্রতিনিধি মোহাঃ ইমরান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা সফিকুল ইসলাম,  একাত্তর টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি একেএস রোকন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাদিম হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা।
মানববন্ধননে বক্তারা বলেন, জাতির চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে কনঠোসা করতে প্রতিনিয়ত সাংবাদিকদের উপর নির্যাতন করছে দেশের শত্রু ও দেশদ্রোহী সন্ত্রাসীরা। তাদের সমস্ত অপকর্মকে ঢেকে রাখতেই তাদের এমন সন্ত্রাসী হামলা ও সাংবাদিক হত্যাকান্ড ঘটাচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনথায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা