
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে (৭) জুন রোজ বুধবার রাত ৮ টার পর উপজেলা তরুণ প্রজন্মর আয়োজনে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকও আধুনিক বাংলাদেশর উপর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুনাল মুখর্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৩- চাঁপাইনবাবগঞ্জ -১ আসেনর জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এই সময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শ্রী প্রসান্ত কুমার
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মানিক প্রমূখ।
Related