বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে দুই বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছর আগে রাস্তা পাকা করনের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি । অর্ধেক কাজ করে রেখে দেয়ার ফলে চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে তীব্র ক্ষেভ প্রকাশ করছেন এলাকাবাসী । জানা যায়, উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার ঠুটাপাড়া সমীর মোড় থেকে শুরু করে মাসুদপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ১.৬ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শুরু হলেছিল গত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে । প্রায় দেড় কোটি টাকা বাজেটের এই রাস্তার কাজ শুরু হয়ে ইটের খোয়া দেয়ার পরে হঠাৎ অজ্ঞাত কারনে তা বন্ধ হয়ে যায় । দেড় কিলোমিটার রাস্তার উপর ইটের খোয়া দিয়ে রেখে দেয়ার ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্পেটিং এর কাজ শেষ করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী । সরেজমিনে গিয়ে দেখা মিলে স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো: সমীর উদ্দীন সহ মো: জোহরুল ইসলাম, মো: জালাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা মো: আলাউদ্দিন, শি¶ক মো: মঞ্জুর রহমান, মো: মতিউর রহমান ও মো: সাইফুল্লাহ জানান, গত ২০২১ সালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে মাননীয় এমপি মহোদয় এসে উদ্বোধন করে গেছেন এই রাস্তার কাজ । তারপর বালি ও খোয়া দিয়েই রেখে দেয়া হয়েছে । এখন পর্যন্ত আর কোন কাজ না হওয়ায় রাস্তাটি কাঁচা রাস্তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে । এতে যানবাহন চলাচলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে । অনেক জায়গায় রাস্তার পাড় ভেঙ্গে পড়েছে । তদুপরি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় ইটের খোয়াগুলোর মান নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী ।অত্র কাজের ঠিকাদার মো: বাদল আলী বলেন, যেটুকু কাজ করেছি সেটুকুর বিল ঠিক মতো না পাওয়ায় আমি আর কাজ করতে পারিনি । তবে বিল না পাওয়ার অভিযোগটি অ¯^ীকার করে এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: হারুন অর রশিদ বলেন, মাঝে মধ্যে বিল পেতে কিছুটা দেরি হতেই পারে, সেজন্য একটা কাজ হাতে নিয়ে মাঝপথে এসে ছেড়ে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা ঠিক হয় নি । আমরা ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও তিনি তা করছেননা । এখন আমরা বাধ্য হয়ে সেই টেন্ডারটি বাতিল করে পুন:রায় টেন্ডার করে বাকী কাজটুকু শেষ করার প্রক্রিয়ার দিকেই যাচ্ছি । এসময় একটি কাজের দায়িত্ব নিয়ে এমন দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রকৌশলী মো: হারুন অর রশিদ ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা