বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আলী আশরাফ (৪৩) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার মো. সেলিম রেজার বিরুদ্ধে। বুধবার (১৯ এপ্রিল) রাত ১০ টার দিকে মুঠোফোনে সেলিম রেজা এই হত্যার হুমকি দিয়েছেন।
সাংবাদিক মো. আলী আশরাফ দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য। এবিষয়ে গত ০১ মে রাতে গোমস্তাপুর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন ওই সাংবাদিক।
সাধারণ ডায়েরী ও দুইজনের কথোপকথনের অডিও রেকর্ড সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ১০ টার দিকে সাংবাদিক আলী আশরাফ কিছু তথ্য নেওয়ার জন্য শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার সেলিম রেজাকে কল দিয়ে সংবাদ কর্মীর পরিচয় দেন। এতে ক্ষিপ্ত হয়ে যান জেলা রেজিস্ট্রার অফিসে পেশনে থাকা মোহরার সেলিম রেজা। এড়াছাও তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে বাড়ি থেকে উঠিয়ে এনে প্রাণে শেষ করে দিবে বলে হুমকি দেয়।
সাংবাদিক আলী আশরাফ বলেন, শিবগঞ্জ সাব-রেজিস্টার অফিসের মোহরার সেলিম রেজার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ৷ এমনকি এসব অভিযোগের কারনে গত বছর টানা কয়েক মাস কর্মবিরতিসহ বিভিন্ন আন্দোলন-কর্মসূচি পালন করে দলিল লেখকরা। জানা গেছে, মোহরার সেলিম রেজা জাল সনদে চাকুরি করছেন। এনিয়ে তার কাছে তথ্য চাইতে গেলে উল্টো আমাকেই নানারকম হুমকি-ধামকি দিয়েছে। তাই বাধ্য হয়েই নিজের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে থানায় জিডি করেছি।
তবে বিষয়টি অস্বীকার করেছেন, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার সেলিম রেজা। মুঠোফোনে তিনি বলেন, আমাকে মুঠোফোনে কল দিয়ে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এমনটা বলেছিল ওই সাংবাদিক। আমার মাথাটাও তখন গরম ছিল। তাই একটু কথা কাটকাটি হয়েছে। এটা তেমন কিছু না।
এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত সাধারণ ডায়েরী (জিডি) পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা