বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বাড়ি থেকে পিতামাতাকে বের করে দিল সন্তানেরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ আমার নিজ ছেলে-মেয়েরা আমাদের ভরণপোষণ ও দেখাশুনা না করে বাসাবাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা স্বামী-স্ত্রী এখন অসহায় জীবন-যাপন করছি। কোন আয় করতে পারিনা।পরের বাড়িতে আছি।কথাগুলো বললেন উপজেলার শ্যামপুর ইউনিয়নের কামাটোলা বাবুপুর গ্রামের দাহারুল ইসলাম(৯০) ও তার স্ত্রী শেরিনা বেগম(৮৫)। বর্তমানে তারা কানসাট ইউনিয়নের কাজিপাড়া গ্রামে আমিনুল ইডলামের বাড়িতে বসবাস করছেন। কান্নাজড়িত কণ্ঠে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা আরো বলেন আমাদের সাত ছেলে মেয়ে।তারা সবাই প্রতিষ্ঠিত। বড় ছেলে রায়নুল হক ব্রাকে চাকুরী করে।মেজো ছেলে বাগির আলম ভারতের বাসিন্দা।সেজো ছেলে এমরান আলি শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের শিক্ষক।ছোট ছেলে সাইদুর রহমান ব্যবসায়ী। মেয়েদের মধ্যে মেজো মেয়ে স্কুলের শিক্ষক।তারপরও আমাদের দুইজনের ১৩ বিঘা জমি ও ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জমি ও টাকা হাতিয়ে নেয়ার পর কেউ আশ্রয় না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি আমাদের জাতীয় পরিচয় পত্র দুটিও তাদের কাছে আছে।এ ব্যাপারে রায়নুল, এমরান ও সাইদুর রহমান ফোনে ব্যক্তিগতভাবে কোন মন্তব্য করবেন না জানান।তারা আরো বলেন আপনারা আমাদের সাত ভাইবোনকে একত্রিত করেন।তারপর মন্তব্য দিবো।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, তাদের সন্তানদের উচিত হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার সাথে জন্ম দাতা ও গর্ভধারণী পিতামাতাকে আশ্রয় দিয়ে সেবাশুশ্রূষা করা।তিনি আরো বলেন অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা পিতামাতা আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা