বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের ন্যায় এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি। আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও আম রফতানিকারকদের দাবির প্রেক্ষিতে এই সীধান্ত নেয় জেলা প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পাঁকলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবে আমচাষীরা। বুধবার (০৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সীধান্তের কথা জানান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন বিপনন ও বাজারজাতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সীধান্ত নেয়া হয়। সভায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আমচাষী, উদ্যোক্তা ও কৃষকদের দাবির প্রেক্ষিতে এবার আম ক্যালেন্ডার করা হচ্ছে না। তবে সবগুলো উপজেলায় আম বাজারজাতকরণ ও পরিবহনে যেকোন ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আম পরিবহনের সুবিধায় অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক ফাঁকা রাখা হবে। আম পরিবহনের সময় ট্রাক ভাড়া বেশি নিলে ও অতি মাত্রায় রাসায়নিক ব্যবহার করলে কঠোরভাবে দমন করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও রফতানিকারকরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা