বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বজ্রপাতে দুই কিশোর নিহত, আহত ২

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শৎনগর ও গোপনালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)। আহতরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সরোয়ার (১৫)। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আম বাগানের আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিন ও অসিম মারা যায়। এ ঘটনায় আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা