শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কিশোর ও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হল- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মনিরুল ইসলামের ছেলে অনিক আলী (১৮) ও শেখটোলা মহল্লার একরামুল হকের স্ত্রী আজিনুর বেগম (৪২)। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার চকদৌলতপুর ও শেখটোলা মহল্লা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গণি জানান, সকাল ১১টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরে বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অনিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা- পারিবারিক কলহের জেরে অনিক আত্মহত্যা করেছেন। এদিকে পৌর এলাকার শেখটোলা মহল্লায় নিজ বাড়ি থেকে আজিনুর বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়ে এলাকাবাসী।