বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ইউপি সদস্য আলম হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের গুটুপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলাম জঞ্জালীর ছেলে মুকুল (৫০) ও একই ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত শাজাহান আলী কালুর ছেলে রবিউল ইসলাম (৪০)। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রাত পৌণে দুইটার দিকে সদর উপজেলার নসিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে নসিপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মকুুল ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। এছাড়া জামিনে আছেন ১৭ আসামি। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিন করে রিমান্ডে নেয়া হয়। তিনি আরও জানান, হত্যা মামলায় আসামি হওয়ায় মুকুলের বিরুদ্ধে বাদিকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মুকুল ও রবিউলকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেনকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদি হয়ে ৫৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা