বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে খায়রুল আলম জেম হত্যা: মেয়রসহ ৪৮ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  রাজনৈতিক বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।  এ মামলার এজাহারে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫/২০ জনকে।  হত্যার ঘটনার চারদিন পর  শনিবার রাতে নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন। এর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। মামলার বাদী মনিরুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুলসহ মোট ৪৮ জনের নাম উল্লেখ করে ওই মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।   এ ব্যাপারে জানতে চাইলে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, সদর থানার ওসির সঙ্গে কথা বলে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছি। জানা গেছে,  প্রায় এক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঙ্গে পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের বিরোধ চলছে। নিহত যুবলীগ নেতা জেম সংসদ সদস্য আব্দুল ওদুদের অনুসারী ছিলেন। হত্যাকাণ্ডে যারা জড়িত বলে জানা যাচ্ছে তারা সবাই পৌর মেয়র মোখলেসুর রহমানের অনুসারী। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খায়রুল আলম জেম হত্যার ঘটনায় তার ভাইয়ের দায়ের করা মামলা রাতেই রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা