চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিদিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত হন । নিহত বাংলাদেশী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির উপর চাকপাড়া গামের মৃত তৈমুর রহমানের ছেলে সাদিকুর। সাদিকুর একজন সাধারণ কৃষক। শনিবার রাত ১২-১টা দিকে ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা । স্থানীয়রা বলেন,ভারতীয় বিএসএফ গুলি করে লাশ নিকটবর্তী নদীতে ভাসিয়ে দেন। লশ ভাসতে ভাসতে জামতলা ব্রীজের নিচেএসে আটকা পড়লে সকালে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন।