চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বদিউর রহমান ও তার ছেলের কবর জিয়ারত করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। ১৬ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে অবস্থিত দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিহত বদিউরের বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন, দুর্লভপুুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন এম, সাবেক সাধারন সম্পাদক পারভেজ আলী, শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ওলামাদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ইখলাসুর রহমান পলাশসহ নিহত বদিউর রহমানের পরিবারের সদস্যরা। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঈদের উপহার সামগ্রী ও আর্থিক সহয়তা প্রদান করেন।