বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে অবৈধভাবে বালু তোলায় একজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেলিম রেজা (২৯) নামে একজনকে দর্শদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার কালিনগর মিরের চর এলাকার নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় সেলিম রেজাকে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দশদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও গোদাগাড়ী ইউনিটের নৌ-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা